সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি আবদুর রউফ (৯২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রোববার (০৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার একান্ত সহকারী তাওহিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, সকাল ১০টার দিকে মগবাজার ইনসাফ বারাকা কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিচারপতি আবদুর রউফ মারা গেছেন। বিস্তারিত...
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওভার স্পিডিংয়ের কারণে মামলা দেবে পুলিশ। আগামী ২১ ফেব্রুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে। শনিবার কুড়িলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেন্ট্রাল কন্ট্রোল বিল্ডিংয়ে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (অপারেশন ও মেইনটেনেন্স) কোম্পানি লিমিটেডের যানচলাচল, সুরক্ষা ও নিরাপত্তা বিভাগের পরিচালক ক্যাপ্টেন (অব.) হাসিব হাসান খান। হাসিব হাসান খান বিস্তারিত...
রাজধানীর শাহবাগে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নাম পাল্টে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। মেডিকেল বিশ্ববিদ্যালয়টির নতুন নামকরণ করা হয়েছে ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়’। শনিবার মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের সবকটি ব্লকে বঙ্গবন্ধুর পরিবর্তে সেখানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় নামে ব্যানার সাঁটানো হয়েছে। এর আগে, বুধবার পতিত স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া এক রাজনৈতিক ভাষণকে বিস্তারিত...
উন্নতমানের জাতীয় পরিচয়পত্র বা স্মার্টকার্ড বিতরণ ব্যবস্থাপনা সফটওয়্যারে করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সুষ্ঠুভাবে কার্যক্রম সম্পন্ন করার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে মাঠ কর্মকর্তাদের নির্দেশনাও দিয়েছে সংস্থাটি। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এনআইডি অনুবিভাগের সহকারী পরিচালক (মুদ্রণ ও বিতরণ) জাকির মাহমুদ নির্দেশনাটি সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের পাঠিয়েছেন। নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ‘স্মার্ট কার্ড বিস্তারিত...
গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শেষ হচ্ছে আজ। আখেরি মোনাজাত আজ দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে অনুষ্ঠিত হবে। শুরায়ি নেজামের শীর্ষ মুরুব্বি হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ এই মোনাজাত পরিচালনা করবেন বলে নিশ্চিত করেছেন শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার ফজরের নামাজের পর ভারতের বেঙ্গালোরের মাওলানা বিস্তারিত...
পুঁজি বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।মঙ্গলবার রাত ১০টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক।দুদকের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
দেশের শ্রম আইনকে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মানদণ্ডে উন্নীত করতে সংস্কার করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (০৫ ফেব্রুয়ারি) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের কল কারখানায় শ্রমিক নিরাপত্তার উন্নয়নে কাজ করা সংগঠন ‘নিরাপন’-এর নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি। ড. ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার দেশের শ্রম আইনকে বিস্তারিত...
শ্রমবাজারের চ্যালেঞ্জ মোকাবিলা, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার মধ্য দিয়ে সৌদি আরবে অনুষ্ঠিত হয়েছে গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্স। সেখানে বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করতে দেশটিতে সফর করেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এই সময় সৌদি, ওমান ও কাতার সরকারের মন্ত্রী ও গুরুত্বপূর্ণ প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন উপদেষ্টা। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে এই সফর ও বিস্তারিত...