রাজশাহী-চিলাহাটি চলাচলকারী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সকাল ৬টা ৩৬ মিনিটে রাজশাহীর বেলপুকুর এলাকায় এই ঘটনা ঘটে। রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, রাজশাহী থেকে ছেড়ে আসার কিছুক্ষণ পর বেলপুকুর নামক স্থানে লাইনচ্যুত হয় ট্রেনটি। এর দুইটি চাকা বিস্তারিত...
পদ্মাসেতু হয়ে খুলনা-ঢাকা রুটের জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। আজ মঙ্গলবার সকাল ছয়টায় খুলনা থেকে ৫৫৩ জন যাত্রী নিয়ে ট্রেনটির ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেনটি তিন ঘণ্টা ৪৫ মিনিট সময়ে অর্থাৎ সকাল পৌনে ১০টায় ঢাকার কমলাপুর রেলস্টেশনে পৌঁছনোর কথা। রেলওয়ে কর্তৃপক্ষ বলছেন, এখন থেকে প্রতিদিন সকাল ছয়টায় খুলনা থেকে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি ঢাকার বিস্তারিত...
ঘন কুয়াশায় ধলেশ্বরী-২ সেতুর রেলিংয়ে প্রাইভেটকারের ধাক্কার পর পেছনে থাকা কাভার্ডভ্যান ধাক্কা দেয় কারটিকে। এতে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫ জন। সোমবার (২৩ ডিসেম্বর) ভোরে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখান বিস্তারিত...
আওয়ামী লীগকে ইঙ্গিত করে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘এমন কাজ করা উচিত নয়, ক্ষমতা চলে গেলে পালিয়ে যেতে হয়, আত্মগোপনে যেতে হয় কিংবা ভয়ংকর পরিণতির মুখোমুখি হতে হয়। এটা কাম্য নয়।’ শনিবার (২১ ডিসেম্বর) রাতে সিলেটের একটি অভিজাত হোটেলে সিলেটের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিস্তারিত...
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টঙ্গীতে ইজতেমা মাঠে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে গাজীপুর মহানগর পুলিশ। আজ বুধবার দুপুরে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে এ নির্দেশনা দেন। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বেলা দুইটা থেকে ইজতেমা মাঠে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইজতেমা মাঠসহ আশপাশের তিন কিলোমিটার এলাকার বিস্তারিত...
বেক্সিমকোর কারখানায় শ্রমিক বিক্ষোভের জেরে গাজীপুর মহানগরীর পানিশাইল এলাকায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা আরেকটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু করেছেন। এ সময় শ্রমিক ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালীন উত্তেজিত শ্রমিকেরা জিরানি বাজারের পাশে অ্যামাজন নিটওয়্যার নামে একটি কারখানায় অগ্নিসংযোগ করেন। এতে পুরো এলাকা রণক্ষেত্রে বিস্তারিত...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন পদত্যাগ করেছেন। আজ রোববার সকালে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির সমকালকে বলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আমাকে ভিসি স্যারের পদত্যাগ পত্র মেইল করে বিষয়টি নিশ্চিত করেছেন। চিঠিতে উপাচার্য বলেন, ‘আমি আমার ব্যক্তিগত কারণে উপাচার্যের বিস্তারিত...
রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস। এ সময় উপদেষ্টা পরিষদে থাকা দুজন ছাত্র প্রতিনিধি নাহিদ হোসেন ও আসিফ মাহমুদ উপস্থিত ছিলেন। এ সময় তারা দোয়ায় অংশ নেন। শনিবার (১০ আগস্ট) সকালে হেলিকপ্টারযোগে পীরগঞ্জে সাঈদের গ্রামের বাড়িতে যান বিস্তারিত...
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমরা চীন সফরে যাচ্ছি। চীনের সঙ্গে আমাদের উন্নয়নে পার্টনারশিপ রয়েছে। ভারত বাংলাদেশের রাজনৈতিক বন্ধু, চীন উন্নয়নের বন্ধু। তিনি বলেন, কর্ণফুলীর তলদেশে সেতু, পদ্মা সেতু, ঢাকা-চট্টগ্রাম চার লাইন কনন্সট্রাকশন চীনারা করেছে। মেট্রোরেলের জন্য জাপান সহযোগিতা করেছে। উন্নয়নের জন্য যেখানে আমি সুবিধা পাবো সেটা আমি কেন নেব না? আমার তো বিস্তারিত...