অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন মো. নাহিদ ইসলাম। তার পদে কে আসবেন তা নিয়ে চলছে আলোচনা। ধারণা করা হচ্ছে সরকারের আরেক উপদেষ্টা মো. মাহফুজ আলম পদটিতে আসতে পারেন। গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র গণমাধ্যমকে এমন আভাস দিয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সূত্র বলছে, বিস্তারিত...
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার সকালে ছয়টার দিকে তাঁর মৃত্যু হয়। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। রাজধানীর একটি হাসপাতালে আবদুল্লাহ আল নোমানের মৃত্যু হয়। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবীর খান আজ গণমাধ্যমকে বলেন, বিস্তারিত...
সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন একসঙ্গে করার প্রস্তাব করেছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। এ ছাড়া আগামী জুনের মধ্যে দেশের সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা সম্ভব বলে জানিয়েছে তারা। গতকাল শনিবার কমিশনের প্রকাশিত প্রাথমিক রিপোর্টে এসব সুপারিশ করা হয়েছে। সুপারিশে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে দেশে কার্যত কোনো স্থানীয় সরকার প্রতিষ্ঠান নেই। এই মুহূর্তে বিস্তারিত...
রাজধানীর মোহাম্মদপুরের বসিলার ৪০ ফুট এলাকায় যৌথবাহিনীর অভিযানে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। মোহাম্মদপুর থানার ওয়্যারলেস অপারেটর আব্দুর রব দুজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন। আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, যৌথবাহিনীর নিয়মিত টহলের সময়ে কিছু অস্ত্রধারী সন্ত্রাসী যৌথবাহিনীর সদস্যদের ওপর অতর্কিত গুলি চালায়। এসময় বিস্তারিত...
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের (ভিসি) পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে চিকিৎসাকেন্দ্রের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল ৯টা থেকে তাঁরা সেখানে অবস্থান করছেন। এই চিকিৎসাকেন্দ্রের দোতলায় চিকিৎসাধীন ভিসি মুহাম্মদ মাছুদ। গতকাল মঙ্গলবার রাতে কিছুটা অসুস্থ হয়ে পড়ায় তিনি সেখানে আছেন। অবস্থানরত শিক্ষার্থীদের একজন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বিস্তারিত...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীদের আন্দোলনের তোপের মুখে নিজ কার্যালয় ছেড়ে বাসায় বসে দাপ্তরিক কাজ করা দিনাজপুরের পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা খাতুনকে বদলির আদেশ দেওয়া হয়েছে।গতকাল রোববার (১৬ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রজ্ঞাপনে দিনাজপুরের পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিস্তারিত...
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১১ ছাত্রীসহ ১২ শিক্ষার্থীকে গত বৃহস্পতিবার বিভিন্ন মেয়াদে বহিষ্কার করে কর্তৃপক্ষ। এর মধ্যে ৯ ছাত্রীর বহিষ্কার বাতিল চেয়ে আজ রোববার দুপুরে ক্যাম্পাসে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। কর্মসূচিতে বক্তারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফের পদত্যাগ দাবি করেছেন। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ৯ ছাত্রীর বহিষ্কার বাতিল ও প্রক্টরের ‘কুরুচিপূর্ণ’ মন্তব্যের বিস্তারিত...
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার ৫৮তম আসর। রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৩৭ মিনিটে মোনাজাত শুরু করেন ভারতের মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। প্রায় ৩০ মিনিট উর্দুতে মোনাজাত পরিচালনার পর ১টা ৭ মিনিটে শেষ হয় আখেরি মোনাজাত। মোনাজাতে আত্মশুদ্ধি, গুনাহ মাফ ও দুনিয়ার সব বালা-মুসিবত থেকে হেফাজতের আশায় বিস্তারিত...
হাইকোর্টের রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া তৃতীয় ধাপের প্রার্থীরা শাহবাগ মোড়ে আন্দোলন করছেন। তাদের সেখান থেকে তুলে দিতে লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে অবরোধকারীরা রাস্তা দখল করলে তাদের সরাতে পুলিশ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার শুরু করে। পরে তারা জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন। বিস্তারিত...
শাহবাগ মোড়ে সরকারি প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি থেকে ১৪ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ। আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রমনা জোনের ডিসি মাসুদ আলম। তিনি বলেন, ‘সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের আন্দোলন থেকে ১৪ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে সাতজন পুরুষ ও সাতজন নারী রয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে যাচাই-বাছাই বিস্তারিত...