আকরাম হোসেন একটি গোয়েন্দা সংস্থার সহকারী পরিচালক। ঢাকা ও নাটোরে গড়েছেন অঢেল সম্পদ। স্ত্রী সুরাইয়া পারভীনকে ব্যবসায়ী দাবি করে তাঁর আয়কে এসব সম্পদের উৎস হিসেবে দেখিয়েছিলেন। কিন্তু তাতে শেষ রক্ষা হয়নি, দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে ধরা পড়েছেন তিনি। আকরাম দম্পতির বিরুদ্ধে প্রায় ৭ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও দেড় কোটি টাকার বেশি মূল্যের বিস্তারিত...
বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের তাদের দেশে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (২০ মে) রাতে ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অব স্টেটের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এ ঘটনার পর দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক এ সেনাপ্রধান। তিনি বলেন, আমাকে যে দুই কারণে যুক্তরাষ্ট্র বিস্তারিত...
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি এবং অন্যান্যদের মৃত্যুতে আগামী বৃহস্পতিবার বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, ‘সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, গত ১৯ মে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি বিস্তারিত...
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ১৫৬টি উপজেলায় ভোট গ্রহণ হবে আজ মঙ্গলবার। ভোটের সার্বিক প্রস্তুতি থাকলেও এই ধাপে ভোটার উপস্থিতি নিয়ে সংশয় থাকছে। এর আগে ৮ মে প্রথম ধাপে ১৩৯টি উপজেলায় ভোট পড়ার হার ছিল ৩৬ শতাংশ, যা গত দেড় দশকের মধ্যে সর্বনিম্ন ভোটের হার। এবার ৪৬১টি উপজেলায় চার ধাপে নির্বাচন হচ্ছে। ক্ষমতাসীন আওয়ামী বিস্তারিত...
হজ করতে গিয়ে সৌদি আরবে এক বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। গত ১৫ মে মো. আসাদুজ্জামান নামে এ হজযাত্রী মদিনায় মারা যান। এটিই চলতি হজ মৌসুমে প্রথম কোনো বাংলাদেশির মৃত্যু। গতকাল শনিবার ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। বুলেটিনে জানানো হয়, সৌদি আরবের মদিনায় একজন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। গত ১৫ বিস্তারিত...
আগামী ৩০ দিনের মধ্যে রাজধানীর ফার্মগেটের শহীদ আনোয়ারা উদ্যান ছাড়তে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডকে (ডিএমটিসিএল) সময়সীমা দেওয়া হয়েছে এক সমাবেশ থেকে। এর মধ্যে উদ্যান না ছাড়লে অবস্থান ও ঘেরাও কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। আজ শনিবার বিকেলে শহীদ আনোয়ারা উদ্যান রক্ষার দাবিতে সেখানে অনুষ্ঠিত সমাবেশে এই সময়সীমা বেঁধে দেওয়া হয়। ‘ফার্মগেট শহীদ আনোয়ারা উদ্যান বিস্তারিত...
মাধ্যমিক (এসএসসি) পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের বাড়িতে স্বাভাবিকভাবে আজ আনন্দের জোয়ার। কিন্তু সন্তানের এমন ভালো ফলাফলের খবরে বাবা-মায়ের যন্ত্রণা যেন আরও কয়েকগুণ বেড়ে গেছে। যার এই অর্জন, সেই সন্তানই আর পৃথিবীতে নেই। মেয়ের ছবি জড়িয়ে বুক চাপড়ে কাঁদছেন মা। নির্বাক ভঙ্গিতে অঝোরে চোখের পানি ছাড়ছেন বাবা। শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মাশুরা নোকাদ্দেস তানাজ। বিস্তারিত...
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা হায়দার আকবর খান রনোকে গার্ড অব অনার দেওয়া হয়েছে। এরপর শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ রাখা হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে হায়দার আকবর খান রনোকে গার্ড অব অনার দেওয়া হয়। এর আগে বেলা ১১টা ২৫ মিনিটের দিকে তাঁর বিস্তারিত...