মেয়েটিকে সারাদিন শিকলে বেঁধে রাখা হতো। শুধু শৌচাগারে যাওয়া অথবা খাবার সময় শিকল খুলে দেওয়া হতো। রাজধানীর মোহাম্মদপুরে ফ্ল্যাটে ২৫ দিন আটকে রেখে তরুণীকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার চারজনের কাছ থেকে পুলিশ এই ঘটনা জানতে পেরেছে। পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার চারজন স্বীকার করেছেন, মেয়েটিকে ধর্ষণ করা হতো। ধর্ষণের ভিডিও বিদেশে থাকা এক ব্যক্তির কাছে পাঠানো বিস্তারিত...
অভিযোগ আমলে না নিলে প্রয়োজনে কিছু সময়ের জন্য দেশে সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা–সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান। আ ক ম মোজাম্মেল হক আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে অফিস (সামাজিক যোগাযোগমাধ্যম) বিস্তারিত...
ভুটানের থিম্পুতে রোববার জিচেনখার মিলনায়তনে গ্রন্থটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। ভুটানের প্রিন্সেস ডেচেন ইয়াংজোম ওয়াংচুক এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক এবং জাতির পিতার দৌহিত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ ‘অসমাপ্ত আত্মজীবনী’র ভুটানিজ সংস্করণের মোড়ক উন্মোচন করেন। থিম্পুতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এবং ভুটানের গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর বিস্তারিত...
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘নারী অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম দীর্ঘদিনের; নারীরা তাদের দক্ষতা, যোগ্যতা ও কর্মের মাধ্যমে নিজেদের প্রমাণ করেছে; নারীদের সমঅধিকার ও সমসুযোগ নিশ্চিত করতে বিনিয়োগ করতে হবে। খবর বাসস। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে নসরুল হামিদ মিলনায়তনে ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৪’ উদযাপন উপলক্ষে ইউনিটির বিশেষ সংকলন ‘কন্ঠস্বর’ এর মোড়ক উন্মোচন ও বিস্তারিত...
লালমনিরহাটের কালীগঞ্জের চন্দ্রপুরের বুড়িরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি একজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও দুজন। গতকাল শুক্রবার গভীর রাতে চন্দ্রপুরের বুড়িরহাট ৯১৩/৪ নম্বর পিলার থেকে ১০০ গজ দূরে ভারতের ভেতরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মুরুলী চন্দ্র রায় (৪২)। তিনি কালীগঞ্জের চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া গ্রামের সুশীল চন্দ্র রায়ের ছেলে। গুলিবিদ্ধ বিস্তারিত...