1. Home
  2. বিশ্ব
  3. ইরান যুদ্ধ শেষ করতে চুক্তির সিদ্ধান্ত শিগগিরই
ইরান যুদ্ধ শেষ করতে চুক্তির সিদ্ধান্ত শিগগিরই

ইরান যুদ্ধ শেষ করতে চুক্তির সিদ্ধান্ত শিগগিরই

0
  • 24 hours ago,

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধের অবসান ঘটাতে সম্ভাব্য একটি চুক্তি নিয়ে “শিগগিরই” চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

তবে শুক্রবার হোয়াইট হাউসের সিচুয়েশন রুমের বৈঠক শেষ হলেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

এদিকে ইরান জানিয়েছে, এখনো কোনো চূড়ান্ত চুক্তি সম্পন্ন হয়নি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাঘায়ি নিশ্চিত করেছেন যে উভয় পক্ষের মধ্যে বার্তা আদান-প্রদান এবং আলোচনা এখনও চলমান রয়েছে।

প্রস্তাবিত চুক্তি অনুযায়ী, ইরান হরমুজ প্রণালীতে আরোপিত অবরোধ প্রত্যাহার করবে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলা বন্ধ করা হবে।

তবে ইরানের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত বিষয় পরবর্তী আলোচনার জন্য রেখে দেওয়া হবে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক