1. Home
  2. বিশ্ব
  3. ইরানের শীর্ষ নেতাদের সাথে সাক্ষাৎ করতে প্রস্তুত ট্রাম্প!
ইরানের শীর্ষ নেতাদের সাথে সাক্ষাৎ করতে প্রস্তুত ট্রাম্প!

ইরানের শীর্ষ নেতাদের সাথে সাক্ষাৎ করতে প্রস্তুত ট্রাম্প!

0
  • 7 hours ago,

ইরান শান্তি আলোচনায় অংশ না নেওয়ার যে দাবি করেছে তাকে গুরুত্ব দিচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে পাকিস্তানে আলোচনা হবে এবং ইরান সেখানে অংশগ্রহণ করবে।

যুক্তরাষ্ট্রের দৈনিক দ্য নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, প্রয়োজনে তিনি ইরানের শীর্ষ নেতাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতেও প্রস্তুত আছেন, যদি আলোচনায় অগ্রগতি হয়।

ট্রাম্প বলেন, আলোচনাটি নির্ধারিত সময়সূচি অনুযায়ীই এগোচ্ছে এবং তিনি আশা করছেন কোনো পক্ষই  এখানে “খেলা খেলছে না”।

তিনি আরও নিশ্চিত করেন যে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং উপদেষ্টা জ্যারেড কুশনার ইসলামাবাদের উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে আলোচনার সব প্রস্তুতি চলছে।

ট্রাম্প জানান, তারা স্থানীয় সময় অনুযায়ী রাতেই পাকিস্তানের রাজধানীতে পৌঁছাবেন।

আলোচনার মূল শর্ত হিসেবে তিনি বলেন, ইরানকে অবশ্যই পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা সম্পূর্ণভাবে পরিত্যাগ করতে হবে।

তিনি সতর্ক করে বলেন, ইরান শর্ত মানলে দেশটি উন্নতির সুযোগ পেতে পারে, তবে ব্যর্থ হলে পরিণতি হবে “খারাপ”।

উল্লেখ্য এর আগে ট্রাম্প বলেছিলেন, পাকিস্তানে শান্তি চুক্তি হলে সেটা ঘোষণা দিতে তিনি পাকিস্তানে যেতে পারেন।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক