ইসরায়েলে অভিজাত ও সাধারণ ইহুদিদের অনুপাতে হেরফের, দেশ ত্যাগ করছে অভিজাতরা
ইসরায়েলের ইহুদি সামাজিক কাঠামোয় ঘটে গেছে এক নিরব পরিবর্তন, ইসরায়েলের জন্মের পর প্রথমবারের মত সেখানে ইহুদিদের অনুপাতে হেরফের হয়েছে। তথ্যসূত্র : জিওপলিটিক্স ওয়াচ।
ইউরোপ থেকে ফিলিস্তিনে আসা আশকেনাজি ইহুদির সংখ্যাকে ছাড়িয়ে গেছে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা থেকে আসা মিজরাহিম ও সেফার্দিক ইহুদিদের সম্মিলিত সংখ্যা।
বর্তমান ইসরায়েলি শাসবব্যবস্থা পরিচালনা করে এই আশকেনাজিরাই। তারাই সেখানে শাসন আগ্রাসন ও জায়নবাদের মূল নিয়ন্ত্রক। কিন্তু ক্রমশ তারা সংখ্যায় ছোট হয়ে আসছে।
খুব দ্রুতই এই পরিবর্তন সাধিত হলো ৭ অক্টোবরে হামাসের অভিযানের কারণে। এরপরই ইসরায়েল ক্রমাগত যুদ্ধে জড়িয়ে যায়।
উত্তরের অঞ্চলগুলোই ইসরায়েলে মূল শিল্পাঞ্চল ও উন্নত এলাকা, সেসব যায়গায়ই এলিট ইউরোপীয় ইহুদিদের জন্য পরিকল্পিত বসতি গড়া হয়েছিল ইসরায়েলে জন্মের আগেভাগে।
৭ অক্টোবরের পর থেকে উত্তর ইসরায়েলে শান্তিতে বসবাস করার মত পরিবেশ আর বজায় থাকেনি। এদিকে লেবানন থেকে হিজবুল্লাহর হামলার মুখে উত্তর ইসরায়েল ছেড়ে সমানে ইহুদিরা ইউরোপে পাড়ি জমাতে থাকে।
কারন ইউরোপীয় যেসব দেশ থেকে তারা / তাদের পূর্বপুরুষেরা এসেছিল৷ সেসব দেশের নাগরিকত্ব তাদের দ্রুত ইসরায়েল ছাড়তে সাহায্য করেছে।
এই পরিবর্তন নিশ্চিতভাবে ইসরায়েলে দীর্ঘমেয়াদের সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তন নিয়ে আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক