1. Home
  2. বিশ্ব
  3. গাজায় ফিলিস্তিনি শিশুদের ইচ্ছে করে লক্ষ্যবস্তু করত ইসরায়েল:জাতিসংঘ
গাজায় ফিলিস্তিনি শিশুদের ইচ্ছে করে লক্ষ্যবস্তু করত ইসরায়েল:জাতিসংঘ

গাজায় ফিলিস্তিনি শিশুদের ইচ্ছে করে লক্ষ্যবস্তু করত ইসরায়েল:জাতিসংঘ

0
  • 5 hours ago,

জাতিসংঘের একটি তদন্ত কমিশন জানিয়েছে, গাজায় ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করেছে। কমিশনের মতে, এসব কর্মকাণ্ড গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের পর্যায়ে পড়ে।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল গাজায় শিশুদের সরাসরি লক্ষ্য করেছে। এর মধ্যে রয়েছে কোয়াডকপ্টার ড্রোন ও স্নাইপার দিয়ে শিশুদের গুরুত্বপূর্ণ অঙ্গ লক্ষ্য করে গুলি করা এবং আবাসিক ভবন, স্কুল ও শিশুতে পূর্ণ বাস্তুচ্যুত মানুষের ক্যাম্পে বড় ধরনের অস্ত্র ব্যবহার করে হামলা চালানো।

এমনকি গাজা ও দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি হেফাজতে থাকা ফিলিস্তিনি অপ্রাপ্তবয়স্কদের, বিশেষ করে কিশোর ছেলেদের, ওপর নির্যাতন ও যৌন নিপীড়নের ঘটনাও ঘটেছে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক