1. Home
  2. বিশ্ব
  3. ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, বহু হতাহতের শঙ্কা
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, বহু হতাহতের শঙ্কা

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, বহু হতাহতের শঙ্কা

0
  • 5 hours ago,

ভেনিজুয়েলার রাজধানী কারাকাসসহ দেশের বিস্তীর্ণ অঞ্চলে আঘাত হেনেছে দুটি অত্যন্ত শক্তিশালী ও বিধ্বংসী ভূমিকম্প। এই জোড়া ভূকম্পনের ফলে রাজধানী শহরের একাধিক আবাসিক ও বাণিজ্যিক ভবন ধসে পড়েছে এবং আতঙ্কে হাজার হাজার বাসিন্দা রাস্তায় নেমে এসেছেন। 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বা ইউএসজিএস জানিয়েছে যে প্রথম ৭ দশমিক ২ মাত্রার তীব্র ভূমিকম্পটির ঠিক ৩৯ সেকেন্ড পরেই ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি তীব্র ভূকম্পন আঘাত হানে। 

মার্কিন ভূবিজ্ঞানী বা ইউএসজিএস-এর প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছে যে এই প্রলয়ঙ্করী দুর্যোগে ভেনিজুয়েলায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে। সংস্থাটির পরিসংখ্যান অনুযায়ী এই দুর্যোগে ১০ হাজারেরও বেশি মানুষের মৃত্যুর সম্ভাবনা ৪৪ শতাংশ এবং মৃতের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা প্রায় ৩০ শতাংশ।

এ ছাড়া ভূমিকম্পের তীব্রতার কারণে পার্বত্য অঞ্চলে বড় ধরনের ভূমিধস এবং সমতলে মাটির তারল্য বা লিকুইফেকশন হওয়ার মারাত্মক ঝুঁকি রয়েছে। ঘটনার পরপরই ভেনিজুয়েলা উপকূল এবং নিকটবর্তী আরুবা ও বোনাইর দ্বীপপুঞ্জের জন্য সুনামি সতর্কতা জারি করা হলেও পরবর্তী সময়ে তা প্রত্যাহার করে নেওয়া হয়। তবে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান, বিমান, রেলসহ বেশ কিছু সার্ভিস বন্ধ ঘোষণা করা হয়েছে।

ভেনিজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী দিওসদাদো কাবেয়ো দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ভিটিভি-তে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন যে শক্তিশালী এই ভূমিকম্পের কারণে রাজধানী কারাকাসের বেশ কিছু বহুতল ভবন ভেঙে পড়েছে। 

এদিকে, ভূমিকম্পের পর ওয়াশিংটন সব ধরনের লজিস্টিক ও মানবিক সাহায্য নিয়ে পাশে দাঁড়াতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুর্গতদের পাশে দাঁড়াতে তিনি ইতিমধ্যে আমেরিকার সব কটি ফেডারেল সংস্থাকে অত্যন্ত দ্রুততার সঙ্গে কাজ শুরু করার জন্য আনুষ্ঠানিক নির্দেশ দিয়েছেন।

ট্রাম্প তার নিজের ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিশেষ পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লাতিন আমেরিকার দেশটির প্রতি এই সহমর্মিতা প্রকাশ করেন।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক