প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য আর্থিক বিবরণী ট্র্যাক করার জন্য চালু হওয়া অ্যাকাউন্টটি মাত্র একদিনেই ৮০ হাজারের বেশি ফলোয়ার টেনেছিল। তবে সুনির্দিষ্ট কোনো কারণ ব্যাখ্যা না করেই এক্স এটি বন্ধ করে দিয়েছে।
ট্রাম্পের ৯২৭ পৃষ্ঠার ২০২৫ সালের বার্ষিক আর্থিক বিবরণী প্রকাশের পরপরই অ্যাকাউন্টটি খোলা হয়েছিল। ওই নথিতে দেখা যায়, শুধু ক্রিপ্টো খাত থেকেই ট্রাম্পের আয় ১ বিলিয়ন ডলারের বেশি।
এর মধ্যে ওয়ার্ল্ড লিবার্টি ফিন্যান্সিয়াল টোকেন বিক্রি থেকে প্রায় ৫১৫ মিলিয়ন, মিমকয়েন লাইসেন্সিং রয়্যালটি থেকে ৬৩৫ মিলিয়ন এবং ক্রিপ্টো ওয়ালেটে কয়েক কোটি ডলারের কথা উল্লেখ রয়েছে। স্রেফ ২০২৫ সালে তার মোট আয় দাঁড়িয়েছে আনুমানিক ২.২ বিলিয়ন ডলারে।
মজার ব্যাপার হলো, ন্যান্সি পেলোসির মতো অন্যান্য রাজনীতিকদের শেয়ার লেনদেন ট্র্যাক করা একই ধরনের পুরনো স্বয়ংক্রিয় অ্যাকাউন্টগুলো এক্সে এখনো বহাল তবিয়তে সক্রিয় রয়েছে।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক