লস অ্যাঞ্জেলেসে চরম রাজনৈতিক উত্তাপ, স্টেডিয়ামের বাইরে বিক্ষোভ এবং দর্শকদের মিশ্র প্রতিক্রিয়ার মাঝেই ২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সাথে ২-২ গোলে ড্র করেছে ইরান।
যুক্তরাষ্ট্রের মাটিতে খেলতে নামা ইরানি দল ম্যাচের শুরুতেই ক্রিস উডের দুর্দান্ত অ্যাসিস্টে এলাইজা জাস্টের গোলে পিছিয়ে পড়ে। এরপর ৩১ মিনিটে রামিন রেজাইয়ান গোল করে দলকে সমতায় ফেরালেও, দ্বিতীয়ার্ধে জাস্টের দ্বিতীয় গোলে ফের লিড নেয় নিউজিল্যান্ড।
তবে ৬৪ মিনিটে মোহাম্মদ মোহেব্বির দুর্দান্ত হেডারে আবারও সমতায় ফেরে ইরান। পুরো ম্যাচে বারবার সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় দু’দলকে।
যুক্তরাষ্ট্রের মাটিতে ইরান দলের উপস্থিতি এবং সেই সাথে যুদ্ধের রাজনৈতিক প্রেক্ষাপট—সব মিলিয়ে মাঠের খেলার চেয়েও এই ম্যাচ ঘিরে ভূ-রাজনৈতিক উত্তাপই ছিল সবচেয়ে বেশি।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক