1. Home
  2. খেলা
  3. স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে থাকবেন নেইমার
স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে থাকবেন নেইমার

স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে থাকবেন নেইমার

0
  • 4 hours ago,

ব্রাজিল ভক্তদের জন্য বড় সুখবর। বিশ্বকাপে পরের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে দেখা যাবে নেইমারকে। বিষয়টি নিশ্চিত করেছেন সেলেসাওদের বস কার্লো আনচেলোত্তি।

এবারের বিশ্বকাপে মাঠে নামতে ফিট হতে নিজের সাথে যুদ্ধ করছিলেন নেইমার। তবে হাইতির বিরুদ্ধে ম্যাচে নেইমারকে নিয়ে বাড়তি কোনো ঝুঁকি নিতে চাননি কার্লো আনচেলত্তি। এই ফুটবলারকে ছাড়া খেললেও জয় নিয়েই মাঠ ছাড়ে সেলসাওরা।

এদিকে, দলে ফিরলেও পূর্ণাঙ্গ অনুশীলনে যোগ দিচ্ছিলেন না নেইমার। ফিটনেস ফিরে পেতে হালকা দৌড় ও ফিটনেস ট্রেনিংয়ের মাঝেই সীমাবদ্ধ ছিলেন তিনি।

এবার ম্যাচের জন্য সবুজ সংকেত পেয়েছেন মেডিকেল টিমের কাছ থেকে। তাই স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে দেখা যাবে তার পায়ের জাদু। রোববার দলের সাথে পূর্নাঙ্গ অনুশীলনে তিনি যোগ দিচ্ছেন এই সেলেসাও তারকা।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক