1. Home
  2. বিশ্ব
  3. পাকিস্তানের ঘাঁটিতে ইরানি সামরিক বিমান রাখার অভিযোগ, মধ্যস্থতাকারী ভূমিকা নিয়ে প্রশ্ন
পাকিস্তানের ঘাঁটিতে ইরানি সামরিক বিমান রাখার অভিযোগ, মধ্যস্থতাকারী ভূমিকা নিয়ে প্রশ্ন

পাকিস্তানের ঘাঁটিতে ইরানি সামরিক বিমান রাখার অভিযোগ, মধ্যস্থতাকারী ভূমিকা নিয়ে প্রশ্ন

0
  • 1 hour ago,

পাকিস্তান গোপনে ইরানকে তাদের সামরিক বিমান রাখার অনুমতি দিয়েছিল বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ।

ইরানের একটি RC-130 গোয়েন্দা বিমানসহ কয়েকটি সামরিক বিমান রাওয়ালপিন্ডির কাছে অবস্থিত কৌশলগত নুর খান বিমান ঘাঁটিতে রাখা হয়েছিল।

এদিকে একই সময়ে পাকিস্তান প্রকাশ্যে নিজেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার মধ্যস্থতাকারী হিসেবে উপস্থাপন করছিল। এছাড়া ইরান কিছু বেসামরিক বিমান আফগানিস্তানেও সরিয়ে নেয় বলে দাবি করা হয়েছে।

তবে পাকিস্তান সরকার এবং আফগান তালেবান কর্মকর্তারা এসব অভিযোগ অস্বীকার করেছেন।

এদিকে, সিএনএন এর এক রিপোর্টে বলা হয়েছে কূটনীতিকে বাধাগ্রস্ত করতে পাকিস্তানের মধ্যস্ততাকারী ভূমিকাকে পরিকল্পিতভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে বলে ।

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান আরও কঠোর ও সরাসরি অবস্থান নিক—এমনটাই চাইছেন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের অনেকে।

সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প প্রশাসনের কিছু কর্মকর্তা সন্দেহ প্রকাশ করেছেন যে, থমকে থাকা আলোচনা নিয়ে ট্রাম্পের চরম অসন্তোষের কথা পাকিস্তানি মধ্যস্থতাকারীরা ইরানের কাছে পুরোপুরি পৌঁছে দিচ্ছেন কি না। যুক্তরাষ্ট্রের ক্ষোভের উত্তাপ ইরান টের পাচ্ছেনা।

আবার অনেকের ধারণা, ইরানের অবস্থান সম্পর্কে যুক্তরাষ্ট্রকে পাকিস্তান যা বলছে, তা বাস্তবতার চেয়ে অনেক বেশি ইতিবাচকভাবে উপস্থাপন করা হতে পারে। পাকিস্তানকে তারা বিশ্বাস করতে চাইছেনা।

পাকিস্তানের অস্বীকার করা সত্ত্বেও দেশটিতে ইরানের বিমান আশ্রয় দেবার খবর নিয়ে লিন্ডসে গ্রাহাম বলেন, “এই প্রতিবেদনটি যদি সঠিক হয়, তবে ইরান, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পক্ষের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকার সম্পূর্ণ পুনর্মূল্যায়ন করতে হবে।”

তিনি আরও বলেন, “ইসরায়েলের প্রতি পাকিস্তানি প্রতিরক্ষা কর্মকর্তাদের আগের কিছু বিবৃতির কথা বিবেচনা করলে, বিষয়টি সত্যি হলেও আমি অবাক হব না।”

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক