1. Home
  2. বিশ্ব
  3. বিশ্বে নতুন পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা
বিশ্বে নতুন পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা

বিশ্বে নতুন পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা

0
  • 10 hours ago,

পারমাণবিক অস্ত্রধারী নয়টি দেশই তাদের অস্ত্রভাণ্ডার আধুনিকায়ন ও সম্প্রসারণ করছে, যা বিশ্বকে নতুন এক পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক শান্তি গবেষণা প্রতিষ্ঠান SIPRI.

সিপরির হিসাব অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত পারমাণবিক অস্ত্রধারী নয়টি দেশ মোট প্রায় ১২,১৮৭টি পারমাণবিক ওয়ারহেডের মালিক।

এর মধ্যে প্রায় ৯,৭৪৫টি ওয়ারহেড সামরিক মজুদে রয়েছে এবং প্রায় ৪,০১২টি ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমানে মোতায়েন করা অবস্থায় আছে।

রাশিয়া ও যুক্তরাষ্ট্র এখনও বৈশ্বিক পারমাণবিক শক্তির প্রধান দুই কেন্দ্র। সামরিক ব্যবহারের জন্য সংরক্ষিত ওয়ারহেডের প্রায় ৮৩ শতাংশ এবং বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রভাণ্ডারের প্রায় ৮৬ শতাংশ এই দুই দেশের দখলে আছে।

গত এক বছরে চীনের পারমাণবিক অস্ত্রভাণ্ডার আনুমানিক ৬০০ থেকে বেড়ে ৬২০ ওয়ারহেডে পৌঁছেছে। ফলে বর্তমানে চীনই সবচেয়ে দ্রুত সম্প্রসারণশীল পারমাণবিক শক্তিতে পরিণত হয়েছে। ভারতও তার পারমাণবিক অস্ত্রভাণ্ডার সামান্য বৃদ্ধি করেছে বলে ধারণা করা হচ্ছে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক