1. Home
  2. বিশ্ব
  3. লেবানন থেকে পুনরায় পণ্য আমদানি শুরু করেছে সৌদি আরব
লেবানন থেকে পুনরায় পণ্য আমদানি শুরু করেছে সৌদি আরব

লেবানন থেকে পুনরায় পণ্য আমদানি শুরু করেছে সৌদি আরব

0
  • 2 months ago,

দীর্ঘ ৫ বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে লেবানন থেকে পুনরায় পণ্য আমদানি শুরু করেছে সৌদি আরব। ক্যাপটাগন (মাদক) চোরাচালানের ঝুঁকির কথা উল্লেখ করে ২০২১ সালে লেবাননের ফল ও শাকসবজি আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল সৌদি আরব।

এর কিছুদিন পরই, ইয়েমেন যুদ্ধে সৌদি আরবের সম্পৃক্ততার সমালোচনা করে লেবাননের তৎকালীন তথ্যমন্ত্রীর করা এক মন্তব্যের জেরে সব ধরনের লেবানিজ পণ্যের ওপর এই নিষেধাজ্ঞা সম্প্রসারিত করা হয়।

তবে কিছু গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, লেবাননে হিজবুল্লাহর প্রভাব নিয়ে সৌদি আরবের অসন্তোষই ছিল এই সঙ্কটের মূল কারণ।

এই সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সুনির্দিষ্ট কারণ সৌদি আরব উল্লেখ করেনি। তবে কারণ হিসেবে তারা “লেবানন রাষ্ট্রের নেওয়া ইতিবাচক পদক্ষেপের” কথা জানিয়েছে।

হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ নিয়ে লেবানন ও ইসরায়েলের মধ্যে চলমান আলোচনার মাঝেই সৌদির এই ঘোষণা এল।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক