1. Home
  2. বিশ্ব
  3. ইরানের মরহুম সর্বোচ্চ নেতার জানাজা ৯ জুলাই
ইরানের মরহুম সর্বোচ্চ নেতার জানাজা ৯ জুলাই

ইরানের মরহুম সর্বোচ্চ নেতার জানাজা ৯ জুলাই

0
  • 3 hours ago,

ইরানের মরহুম সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনির বিদায়, জানাজা ও দাফন অনুষ্ঠান আগামী ৪ থেকে ৯ জুলাই পর্যন্ত বিভিন্ন ধাপে অনুষ্ঠিত হবে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ সময়সূচি প্রকাশ করেছে।

৪ ও ৫ জুলাই রাজধানী তেহরানে বিদায় ও শেষ শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ৬ জুলাই তেহরানে প্রধান জানাজার শোভাযাত্রা/মিছিল অনুষ্ঠিত হবে।

৭ জুলাই পবিত্র শহর কুমে আরেকটি শোভাযাত্রা/মিছিল আয়োজন করা হবে। ৯ জুলাই মাশহাদে চূড়ান্ত জানাজা অনুষ্ঠিত হবে এবং সেদিনই তাকে ইমাম রেজার মাজারে দাফন করা হবে।

একই অনুষ্ঠানের অংশ হিসেবে তার সঙ্গে নিহত পরিবারের সদস্যদেরও সম্মান জানানো হবে এবং তাদের দাফনের ব্যবস্থাও করা হবে।

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আক্রমনে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি ও তার পরিবারের বেশ কয়েকজন সদস্য নিহত হন।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক