1. Home
  2. বিশ্ব
  3. ট্রাম্প প্রশাসনের ওপর একচেটিয়া দখল হারাচ্ছে ইসরায়েল
ট্রাম্প প্রশাসনের ওপর একচেটিয়া দখল হারাচ্ছে ইসরায়েল

ট্রাম্প প্রশাসনের ওপর একচেটিয়া দখল হারাচ্ছে ইসরায়েল

0
  • 2 months ago,

ইরান যুদ্ধের পর ওয়াশিংটন ও জেরুজালেমের সম্পর্কে ব্যাপক টানাপোড়েন তৈরি হয়েছে।প্রেসিডেন্ট ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির অধীনে ইসরায়েল আর আগের মতো বিশেষ সুবিধা পাবে না বলে দেশটিতে ক্রমশ উদ্বেগ বাড়ছে বলে জানায় পলিটিকো।

সম্প্রতি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সতর্ক করে বলেন, ইসরায়েলের “প্রায় কোনো বন্ধুই অবশিষ্ট নেই” এবং তাদের একমাত্র প্রধান মিত্রকে দূরে ঠেলে দেওয়া উচিত নয়।

মার্কিন কর্মকর্তারা একে বিচ্ছিন্ন কোনো মত নয়, বরং মার্কিন নীতির একটি বিস্তৃত পরিবর্তনের ইঙ্গিত হিসেবেই দেখছেন। এই মন্তব্যকে সম্পর্কের চরম অবনতি হিসেবে দেখছেন ইসরায়েলি কর্মকর্তারা।

সংশ্লিষ্ট সূত্রমতে, আগামী অক্টোবরে ইসরায়েলের নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আর হোয়াইট হাউসের অন্ধ সমর্থনের ওপর ভরসা করতে পারছেন না।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক