হরমুজ নিয়ে ইরানের পার্লামেন্টে নতুন আইন!
ইরানের পার্লামেন্ট হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের জন্য নতুন খসড়া আইন তৈরি করেছে। এই আইনে প্রণালী ব্যবহারের অনুমতি পাওয়ার আগে ইরানি মুদ্রা রিয়ালে টোল পরিশোধ বাধ্যতামূলক করা হয়েছে। তথ্যসূত্র: মিডল ইস্ট স্পেক্টেটর।
নতুন নিয়ম অনুযায়ী, এই জলপথ সংক্রান্ত সকল চুক্তিতে অবশ্যই ‘পারস্য উপসাগর’ নামটি উল্লেখ করতে হবে। এছাড়া যেসব দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছিল, তাদের জাহাজকে টোলের পাশাপাশি অতিরিক্ত ক্ষতিপূরণ দিতে হবে।
হরমুজ প্রণালী দিয়ে নির্দিষ্ট কিছু পক্ষের চলাচল স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ইসরায়েলি সংশ্লিষ্টতা থাকা সকল জাহাজ এবং যেসব দেশ ইরানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে বা ইরানি সম্পদ আটকে দিতে সহযোগিতা করেছে তারা।
যুক্তরাষ্ট্রসহ সকল শত্রুভাবাপন্ন দেশের সামরিক নৌযান চলাচলও এই প্রণালীতে স্থায়ীভাবে নিষিদ্ধ করার বিধান রাখা হয়েছে খসড়া আইনে।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক