1. Home
  2. বিশ্ব
  3. মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের, যুক্তরাষ্ট্রের অস্বীকার
মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের, যুক্তরাষ্ট্রের অস্বীকার

মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের, যুক্তরাষ্ট্রের অস্বীকার

0
  • 3 hours ago,

ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) সতর্কতা উপেক্ষা করার পর জাস্ক দ্বীপের কাছে একটি মার্কিন নৌ-বাহিনীর জাহাজে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। সোমবার (৪ মে) ইরানের সংবাদ সংস্থা ফারস নিউজ এজেন্সি এ তথ্য জানায়।

অ্যাক্সিওস একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি মার্কিন জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার কথা অস্বীকার করেছেন। মার্কিন নৌবাহিনীর কোনো জাহাজ আক্রান্ত হয়নি বলে ফ্যাক্ট চেক করে দাবি করেছে মার্কিন সেন্টকম।

এ ঘটনা এমন সময় সামনে এলো, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন—সোমবার থেকে ‘প্রজেক্ট ফ্রিডম’ শুরু হবে।  মূলত, এই প্রজেক্টের মাধ্যমে হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোকে ‘নির্দেশনা দিয়ে’ নিরাপদে বের করে আনা হবে।

এছাড়াও আইআরজিসি হরমুজ প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকার একটি নতুন মানচিত্র প্রকাশ করেছে বলে জানিয়েছে ফার্স নিউজ এজেন্সি।

প্রকাশিত মানচিত্র অনুযায়ী, নিয়ন্ত্রণাধীন এলাকার পশ্চিম সীমা নির্ধারণ করা হয়েছে ইরানের কেশম দ্বীপ-এর সর্বপশ্চিম প্রান্ত থেকে সংযুক্ত আরব আমিরাতের উম্ম আল-কুয়াইন আমিরাত পর্যন্ত একটি রেখা ধরে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক